বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকটি মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকটি মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন— ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্য মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

» ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

» স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

» ৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশকনিধন অভিযান শুরু করল ডিএনসিসি

» পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» দৈনন্দিন জীবনে বাম হাতের ব্যবহার: কী বলে ইসলাম?

» বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারেক রহমান

» চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

» চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

» ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকটি মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকটি মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন— ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্য মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com