জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।

এর আগে, ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর জন্য বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নিহত

» সবজির বিক্রি কম, দামও বেশি

» জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

» বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

» ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু

» স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

» প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

» চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

» কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাল বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।

এর আগে, ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর জন্য বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com