বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ হয়। জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিসের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বেলা সাড়ে এগারোটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এসময় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, কৃষি অফিসার সজিব আল মারুফ, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা বয়েতুর রেজা প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তর প্রধান রাজনৈতিক নেতা-কর্মী , বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ মার্চ সন্ধ্যায় বনপাড়া কালিকাপুরে অবস্থিত গণ কবরে মোমবাতি প্রজ্জ্বলন, পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা: যুবদল নেতা নয়ন

» মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

» কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» দেশের মানুষর কথা বলার অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না  ড.আব্দুল মঈন খাঁন —-

» বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

» বগুড়ার গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

» ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

» ফতুল্লায় বাসের চাপায় নারীর মৃত্যু

» যুদ্ধ নয় শান্তি চাই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ হয়। জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিসের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বেলা সাড়ে এগারোটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এসময় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, কৃষি অফিসার সজিব আল মারুফ, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা বয়েতুর রেজা প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তর প্রধান রাজনৈতিক নেতা-কর্মী , বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ মার্চ সন্ধ্যায় বনপাড়া কালিকাপুরে অবস্থিত গণ কবরে মোমবাতি প্রজ্জ্বলন, পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com