উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা বা পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেসব পৌরসভা ও উপজেলায় ইউএনওরা দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর অসমাপ্ত কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নেসকোর রাজশাহী সদর দফতর রাজশাহীতেই থাকবে, এটি বগুড়ায় নেয়া হবে না। তবে এর কার্যক্রম যেহেতু পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত, তাই বগুড়ায় একটি আঞ্চলিক দফতর স্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন সেতুটি পরিদর্শনে এসেছেন। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার সেতুর মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মন্ত্রণালয়ের মন্ত্রীর পরামর্শে তিনি পরিদর্শনে এসে দ্রুত সেতুটি চালু করার উদ্যোগ নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

» ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

» স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

» ৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশকনিধন অভিযান শুরু করল ডিএনসিসি

» পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» দৈনন্দিন জীবনে বাম হাতের ব্যবহার: কী বলে ইসলাম?

» বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারেক রহমান

» চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

» চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

» ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এখন পর্যন্ত উপজেলা বা পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেসব পৌরসভা ও উপজেলায় ইউএনওরা দায়িত্ব পালন করছেন, সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর অসমাপ্ত কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নেসকোর রাজশাহী সদর দফতর রাজশাহীতেই থাকবে, এটি বগুড়ায় নেয়া হবে না। তবে এর কার্যক্রম যেহেতু পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত, তাই বগুড়ায় একটি আঞ্চলিক দফতর স্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন সেতুটি পরিদর্শনে এসেছেন। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার সেতুর মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মন্ত্রণালয়ের মন্ত্রীর পরামর্শে তিনি পরিদর্শনে এসে দ্রুত সেতুটি চালু করার উদ্যোগ নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com