ফতুল্লায় বাসের চাপায় নারীর মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসের চাপায় লতা রাণী মন্ডল (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ  ভোরে ফতুল্লা রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টায় লতা রাণী রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) তাকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ও জানালা ভেঙে যায়।

গুরুতর আহত লতা রাণী মন্ডলকে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লতা রাণীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাস জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দৈনন্দিন জীবনে বাম হাতের ব্যবহার: কী বলে ইসলাম?

» বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারেক রহমান

» চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

» চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

» ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক

» দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

» যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না : ফরহাদ মজহার

» রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও, পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

» মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফতুল্লায় বাসের চাপায় নারীর মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসের চাপায় লতা রাণী মন্ডল (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ  ভোরে ফতুল্লা রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টায় লতা রাণী রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) তাকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ও জানালা ভেঙে যায়।

গুরুতর আহত লতা রাণী মন্ডলকে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লতা রাণীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাস জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com