‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক একটি দেশে টানা হামলা চালাবে ইরান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে তেহরান। সেটিকে খারগ দ্বীপ বলে ইঙ্গিত দিয়েছে আল-জাজিরা। এমন পদক্ষেপ নেয়া হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বুধবার সামাজিক মাধ্যমে দুটি আলাদা পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ইরানি বাহিনী শত্রুর গতিবিধি নজরদারি করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালাব।’

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, ইরানের জনগণ মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি সম্পর্কে সচেতন এবং তারা বুঝতে পারছে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে।

তিনি জানান, খারগ আইল্যান্ডের দিকে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। অনেকেই মনে করছেন, পার্লামেন্ট স্পিকারের হুমকি আসলে সংযুক্ত আরব আমিরাতের দিকেই ইঙ্গিত করে দেয়া হয়েছে। কিছু বিশ্লেষকের মতে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় উৎসাহ দিতে পারে। সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানের অবকাঠামোতে ইসরায়েলের বড় হামলা, ইসরায়েলে পড়ছে ধ্বংসাবশেষ

» অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

» গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন

» বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

» বিশ্বকাপ ফুটবল : শেষ ধাপে টিকিট বিক্রির সময়–প্রক্রিয়া জানাল ফিফা

» গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার

» শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে নিরাপদ সড়কের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে, শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন

» ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে জামায়াত : ছাত্রদল সভাপতি

» স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি : জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক একটি দেশে টানা হামলা চালাবে ইরান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে তেহরান। সেটিকে খারগ দ্বীপ বলে ইঙ্গিত দিয়েছে আল-জাজিরা। এমন পদক্ষেপ নেয়া হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বুধবার সামাজিক মাধ্যমে দুটি আলাদা পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ইরানি বাহিনী শত্রুর গতিবিধি নজরদারি করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালাব।’

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, ইরানের জনগণ মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি সম্পর্কে সচেতন এবং তারা বুঝতে পারছে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে।

তিনি জানান, খারগ আইল্যান্ডের দিকে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। অনেকেই মনে করছেন, পার্লামেন্ট স্পিকারের হুমকি আসলে সংযুক্ত আরব আমিরাতের দিকেই ইঙ্গিত করে দেয়া হয়েছে। কিছু বিশ্লেষকের মতে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় উৎসাহ দিতে পারে। সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com