ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ইউরোপের যে দেশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় দেশটির প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই তারিখ ঘোষণা করেছে।

সভায় জানানো হয়, ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন, জাতীয় ইমাম পরিষদ ও অন্যান্যরা যৌথভাবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ইউরোপের যে দেশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় দেশটির প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই তারিখ ঘোষণা করেছে।

সভায় জানানো হয়, ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন, জাতীয় ইমাম পরিষদ ও অন্যান্যরা যৌথভাবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com