ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে জামায়াত : ছাত্রদল সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়েও বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের মতো করে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারে।

রাকিব বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিট শহীদদের স্মরণে কর্মসূচি পালন করেছে। তবে মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি ক্ষুধামুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে বিপুল সংখ্যক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এরপরও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাইনি; বরং নতুন নতুন সংকট তৈরি হচ্ছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরও আমরা সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পুরোপুরি অর্জন করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা ও সংকট দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আমরা আবারও নতুন করে শপথ নিতে পারি-নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করব। সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, তবে তা হবে যৌক্তিক বিরোধিতা; কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার মতো বিরোধিতা নয়। এমন কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

» ছিনতাই কাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার

» ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

» ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে জামায়াত : ছাত্রদল সভাপতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়েও বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের মতো করে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারে।

রাকিব বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিট শহীদদের স্মরণে কর্মসূচি পালন করেছে। তবে মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি ক্ষুধামুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে বিপুল সংখ্যক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এরপরও আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাইনি; বরং নতুন নতুন সংকট তৈরি হচ্ছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিদায় জানাতে গিয়ে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরও আমরা সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পুরোপুরি অর্জন করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা ও সংকট দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আমরা আবারও নতুন করে শপথ নিতে পারি-নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করব। সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, তবে তা হবে যৌক্তিক বিরোধিতা; কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার মতো বিরোধিতা নয়। এমন কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com