রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বিশেষ সম্মান জানিয়ে তার ব্যবহৃত ১২ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে। ফলে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার কলকাতার হয়ে এই নম্বরের জার্সি পরবেন না।

২০২৬ সালের আইপিএল শুরুর আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রাসেলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। গত মৌসুমের পর তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা না হলেও তিনি নিলামে অংশ নেননি। পরে তিনি কেকেআরের ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দেন।। এর মধ্য দিয়েই তার খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটে।

কলকাতার হয়ে দীর্ঘ সময় খেলেছেন রাসেল। ১৪০টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ২ হাজার ৬৫১ রান। তার স্ট্রাইক রেট ১৭৪-এর বেশি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা। বল হাতেও ছিলেন সমান কার্যকর, নিয়েছেন ১২৩টি উইকেট। তার গুরুত্বপূর্ণ অবদানেই কলকাতা ২০১৪ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল।

দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, “রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুই খেলোয়াড় ও দলের নয়, এর চেয়ে অনেক বেশি। মাঠে তার পারফরম্যান্স আমাদের অসংখ্য আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সি তার পরিচয়ের অংশ হয়ে গেছে। তাই তাকে সম্মান জানাতে আমরা এই নম্বরটি অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এই সম্মানে আবেগাপ্লুত রাসেল বলেন, “কলকাতার সঙ্গে আমার যাত্রা অসাধারণ ছিল। দুটি শিরোপা জেতা, সমর্থকদের ভালোবাসা পাওয়া-সবকিছুই আমার জীবনের বড় অর্জন। এই সম্মান আমাকে গর্বিত করেছে।”

আইপিএলে জার্সি নম্বর অবসর দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে মুম্বাই তাদের কিংবদন্তি খেলোয়াড় শচিন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি অবসর দিয়েছিল। পরে আরও কয়েকটি দল তাদের তারকাদের সম্মান জানাতে একই পথ অনুসরণ করেছে। সূত্র : আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বিশেষ সম্মান জানিয়ে তার ব্যবহৃত ১২ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে। ফলে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার কলকাতার হয়ে এই নম্বরের জার্সি পরবেন না।

২০২৬ সালের আইপিএল শুরুর আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রাসেলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। গত মৌসুমের পর তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা না হলেও তিনি নিলামে অংশ নেননি। পরে তিনি কেকেআরের ‘পাওয়ার কোচ’ হিসেবে যোগ দেন।। এর মধ্য দিয়েই তার খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটে।

কলকাতার হয়ে দীর্ঘ সময় খেলেছেন রাসেল। ১৪০টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ২ হাজার ৬৫১ রান। তার স্ট্রাইক রেট ১৭৪-এর বেশি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা। বল হাতেও ছিলেন সমান কার্যকর, নিয়েছেন ১২৩টি উইকেট। তার গুরুত্বপূর্ণ অবদানেই কলকাতা ২০১৪ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল।

দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, “রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধুই খেলোয়াড় ও দলের নয়, এর চেয়ে অনেক বেশি। মাঠে তার পারফরম্যান্স আমাদের অসংখ্য আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সি তার পরিচয়ের অংশ হয়ে গেছে। তাই তাকে সম্মান জানাতে আমরা এই নম্বরটি অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এই সম্মানে আবেগাপ্লুত রাসেল বলেন, “কলকাতার সঙ্গে আমার যাত্রা অসাধারণ ছিল। দুটি শিরোপা জেতা, সমর্থকদের ভালোবাসা পাওয়া-সবকিছুই আমার জীবনের বড় অর্জন। এই সম্মান আমাকে গর্বিত করেছে।”

আইপিএলে জার্সি নম্বর অবসর দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে মুম্বাই তাদের কিংবদন্তি খেলোয়াড় শচিন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি অবসর দিয়েছিল। পরে আরও কয়েকটি দল তাদের তারকাদের সম্মান জানাতে একই পথ অনুসরণ করেছে। সূত্র : আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com