পিএসএল: ছয় ভেন্যু থেকে নেমে দুইয়ে, বন্ধ থাকবে গ্যালারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ম্যাচগুলো দুটি ভেন্যু লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে ২২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ফুয়েল সমস্যার কারণে পিএসএল আয়োজক কমিটি এবারের আসর ছয় ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সবগুলো ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোন ম্যাচেরই তারিখ পরিবর্তণ করা হয়নি। শুধুমাত্র ভেন্যু পরিবর্তিত হয়েছে। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে লাহারোর গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দিবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা মানুষকে তাদের চলাচল সীমিত করার কথা বলতে পারি না। প্রতিদিন এই স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ আসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন এই সমস্যা চলবে ততদিন আমরা ম্যাচে কোন দর্শক প্রবেশের অনুমতি দেব না। এটা অবশ্যই কঠিন সিদ্ধান্ত। কিন্তু বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পিএসএল’র উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’

আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে এবং পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এরপর ২১ এপ্রিল লিগের ম্যাচ আবারও লাহোরে ফিরে আসবে। এদিন আসরের দুটি ম্যাচ রয়েছে। দিনের ম্যাচটি লাারো ও রাতের ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে এই ধরনের দুটি ম্যাচ আরও অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল।

কোয়ালিফার আগের সূচী অনুযায়ী রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবার কথা ছিল। নতুন সূচীতে ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর লাহোরেই অনষ্ঠিত হবার কথা ছিল, সেটা নির্ধারিত রয়েছে। ৩ মে ফাইনালও লাহোরেই অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা: যুবদল নেতা নয়ন

» মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

» কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» দেশের মানুষর কথা বলার অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না  ড.আব্দুল মঈন খাঁন —-

» বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

» বগুড়ার গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

» ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

» ফতুল্লায় বাসের চাপায় নারীর মৃত্যু

» যুদ্ধ নয় শান্তি চাই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিএসএল: ছয় ভেন্যু থেকে নেমে দুইয়ে, বন্ধ থাকবে গ্যালারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ম্যাচগুলো দুটি ভেন্যু লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে ২২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ফুয়েল সমস্যার কারণে পিএসএল আয়োজক কমিটি এবারের আসর ছয় ভেন্যুর পরিবর্তে দুটি ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সবগুলো ম্যাচই দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোন ম্যাচেরই তারিখ পরিবর্তণ করা হয়নি। শুধুমাত্র ভেন্যু পরিবর্তিত হয়েছে। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে লাহারোর গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দিবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা মানুষকে তাদের চলাচল সীমিত করার কথা বলতে পারি না। প্রতিদিন এই স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ আসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন এই সমস্যা চলবে ততদিন আমরা ম্যাচে কোন দর্শক প্রবেশের অনুমতি দেব না। এটা অবশ্যই কঠিন সিদ্ধান্ত। কিন্তু বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পিএসএল’র উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’

আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রথম ১৪টি ম্যাচ লাহোরে এবং পরবর্তী ১৫টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এরপর ২১ এপ্রিল লিগের ম্যাচ আবারও লাহোরে ফিরে আসবে। এদিন আসরের দুটি ম্যাচ রয়েছে। দিনের ম্যাচটি লাারো ও রাতের ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুতে এই ধরনের দুটি ম্যাচ আরও অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল।

কোয়ালিফার আগের সূচী অনুযায়ী রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবার কথা ছিল। নতুন সূচীতে ২৮ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল ও ১ মে দুটি এলিমিনেটর লাহোরেই অনষ্ঠিত হবার কথা ছিল, সেটা নির্ধারিত রয়েছে। ৩ মে ফাইনালও লাহোরেই অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com