ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়।

এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়।

এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com