চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার ১জন অভিযোগে গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার অভিযোগে করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে উজিরপুর উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

গ্রেফতার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। চুক্তিতে বালু ভরাটের কাজ করেন তিনি। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করেন। বালু সরবরাহের সময় ড্রেজার আনার পর ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশি অস্ত্র নিয়ে মনিরুলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে মনিরুল তিন দফায় তাদের এক লাখ টাকা চাঁদা দেন। বাকি এক লাখ টাকা নিতে ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে যান আসামিরা। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম একটি মামলা করেন। এতে মনির সরদারকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

» সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : সংসদে স্পিকার

» অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

» ৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

» নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

» প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

» ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল এস্কাফ উদ্ধার

» জাল টাকাসহ যুবক গ্রেফতার

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

» মন্ত্রণালয়ে এসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না আহমেদ আযম খান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার ১জন অভিযোগে গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার অভিযোগে করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে উজিরপুর উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

গ্রেফতার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। চুক্তিতে বালু ভরাটের কাজ করেন তিনি। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করেন। বালু সরবরাহের সময় ড্রেজার আনার পর ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশি অস্ত্র নিয়ে মনিরুলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে মনিরুল তিন দফায় তাদের এক লাখ টাকা চাঁদা দেন। বাকি এক লাখ টাকা নিতে ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে যান আসামিরা। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম একটি মামলা করেন। এতে মনির সরদারকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com