ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রৌমারী নওদাপাড়া এলাকার মো. শফিজল হক (৩২)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদসহ এক জনকে গ্রেফতার করেছে। রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আশরাফুল আলম আর বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।








