বাইজিদ আহাম্মেদ নরসিংদী প্রতিনিধি : সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরে এদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ও ছিল না, এদেশ থেকে গনতন্ত্রকে কবরে পাঠানো হয়েছিল, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাক্স্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও জেলা, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতারে অংশ নেন।








