যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com