দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

» গণভোটের রায় যে কোনো মূল্যে কার্যকর করব: মামুনুল হক

» বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

» সংরক্ষিত নারী আসনে আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী মনিরা-মিতু

» বর্তমান সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: স্পিকার

» শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা : শিক্ষামন্ত্রী

» পথচারী নিরাপত্তায় ফুটপাত দখলমুক্তে অভিযান শুরু: ডিএনসিসি প্রশাসক

» হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

» ইরানের আটটি সেতুতে হামলার কথা জানাল ইসরায়েলি বাহিনী

» ভোলা-বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে : সড়কমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com