জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্-এর বার্ষিক ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্-এর উদ্যোগে বার্ষিক ইসলামিক সেমিনার, কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টায় লাকেম্বাস্থ লেভানিস মুসলিম অ্যাসোসিয়েশন হল মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করেন হাফিজ ইব্রাহিম সরওয়ার। এরপর অনুষ্ঠিত হয় ইসলামিক আলোচনা, কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ, দোয়া এবং সম্মিলিত ইফতার মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব জাহেদুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরী। প্রধান লেকচার ও দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ ইশফাক।

সভাপতির বক্তব্যে জাহেদুল হক চৌধুরী বলেন, “প্রবাসের মাটিতে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে কোরআন প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

প্রধান আলোচক মাওলানা শেখ ইশফাক রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন। রমজান মাসের বিশেষ মর্যাদা রয়েছে, কারণ এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইসলামের সহজতার দিক তুলে ধরে তিনি উল্লেখ করেন, কেউ অসুস্থ বা সফরে থাকলে পরবর্তীতে রোজা আদায়ের সুযোগ রয়েছে। একই সঙ্গে এ মাসে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযম পালনের মাধ্যমে রোজা সম্পন্ন হয়। সার্বিকভাবে রমজান আত্মশুদ্ধি, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ সময়।

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. আইয়াজ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নানু মিয়া, ফারুক আহমেদ ও মুহাম্মদ বোরহান উদ্দিন বাহার। এছাড়াও সহ-সভাপতি মাওলানা ফাজিল বারি জসিম ও শামস উদ্দিন লুলু, সহ-সহ-সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু, সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী, ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির দায়িত্বশীল সদস্য মুহাম্মদ শাহ আলম, হাসান আহমেদ, সুহেব আহমেদ শাকিল ও ইমাদ উদ্দিন চৌধুরী, এবং ভারপ্রাপ্ত প্রকাশনা সম্পাদক কামরান হোসেন গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ গোলাম জাকারিয়া জাকু, গোলাম রাব্বানী চুন্না, মুহাম্মদ আব্দুস সামী চৌধুরী (রুহেল), আহবাব সুন্নাহ ও হাবিবুল্লাহসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও পরিবার-পরিজন উপস্থিত থেকে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি করেন। সম্মিলিত ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পল কাপুরের শ্রদ্ধা

» অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

» সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

» জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম

» আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার

» নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি

» বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: ডা. তাহের

» বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী

» চাঁদাবাজি প্রতিরোধে ঐকমত্য আমাদের আশাবাদী করে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্-এর বার্ষিক ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক্-এর উদ্যোগে বার্ষিক ইসলামিক সেমিনার, কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টায় লাকেম্বাস্থ লেভানিস মুসলিম অ্যাসোসিয়েশন হল মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করেন হাফিজ ইব্রাহিম সরওয়ার। এরপর অনুষ্ঠিত হয় ইসলামিক আলোচনা, কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ, দোয়া এবং সম্মিলিত ইফতার মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব জাহেদুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরী। প্রধান লেকচার ও দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ ইশফাক।

সভাপতির বক্তব্যে জাহেদুল হক চৌধুরী বলেন, “প্রবাসের মাটিতে আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে কোরআন প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

প্রধান আলোচক মাওলানা শেখ ইশফাক রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন। রমজান মাসের বিশেষ মর্যাদা রয়েছে, কারণ এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইসলামের সহজতার দিক তুলে ধরে তিনি উল্লেখ করেন, কেউ অসুস্থ বা সফরে থাকলে পরবর্তীতে রোজা আদায়ের সুযোগ রয়েছে। একই সঙ্গে এ মাসে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযম পালনের মাধ্যমে রোজা সম্পন্ন হয়। সার্বিকভাবে রমজান আত্মশুদ্ধি, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ সময়।

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. আইয়াজ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নানু মিয়া, ফারুক আহমেদ ও মুহাম্মদ বোরহান উদ্দিন বাহার। এছাড়াও সহ-সভাপতি মাওলানা ফাজিল বারি জসিম ও শামস উদ্দিন লুলু, সহ-সহ-সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক আখলাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, অর্থ সম্পাদক জামান সারওয়ার শিপু, সাংস্কৃতিক সম্পাদক দিলু সাজ্জাদ আলী, ক্রীড়া সম্পাদক আহমেদ আল কবির, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির দায়িত্বশীল সদস্য মুহাম্মদ শাহ আলম, হাসান আহমেদ, সুহেব আহমেদ শাকিল ও ইমাদ উদ্দিন চৌধুরী, এবং ভারপ্রাপ্ত প্রকাশনা সম্পাদক কামরান হোসেন গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ গোলাম জাকারিয়া জাকু, গোলাম রাব্বানী চুন্না, মুহাম্মদ আব্দুস সামী চৌধুরী (রুহেল), আহবাব সুন্নাহ ও হাবিবুল্লাহসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও পরিবার-পরিজন উপস্থিত থেকে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি করেন। সম্মিলিত ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com