পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন-এ হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়— দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়।

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরোনো। এই বন্ধনকে এখন শিক্ষায়, বাণিজ্যে এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।

উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে একমত হন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

» গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

» তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

» মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

» এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

» হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

» ইয়াবাসহ যুবক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন-এ হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়— দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়।

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরোনো। এই বন্ধনকে এখন শিক্ষায়, বাণিজ্যে এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।

উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে একমত হন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com