জুলাই আন্দোলনে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনও বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনও বক্তব্য দেননি। রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেই অনুযায়ী চলবে।

এর প্রেক্ষিতে সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন, আমি জানি না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না– এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত হবে।

র‍্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনাও জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। নিরাপত্তা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধন হবে বা বাতিল হবে– তা সংসদেই নির্ধারিত হবে।

ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোনও উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অফিস না থাকে– এমন পরিস্থিতি রাখা হবে না। নতুন নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। অতীতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

» টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

» জিয়াউর রহমান সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

» সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই আন্দোলনে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনও বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনও বক্তব্য দেননি। রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেই অনুযায়ী চলবে।

এর প্রেক্ষিতে সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন, আমি জানি না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না– এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত হবে।

র‍্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনাও জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। নিরাপত্তা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধন হবে বা বাতিল হবে– তা সংসদেই নির্ধারিত হবে।

ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোনও উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অফিস না থাকে– এমন পরিস্থিতি রাখা হবে না। নতুন নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। অতীতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com