বাসচাপায় যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় রাকিব হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের অদূরে তৈইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একটি কোম্পানির একজন এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন রাকিব। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জীবন জিজ্ঞাসা

» পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

» কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

» দিনমজুরকে গুলি করে হত্যা মামলার আসামি উকিল গ্রেপ্তার

» দল মনোনয়ন দিলেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব: ইশরাক হোসেন

» ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ

» মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

» বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

» দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

» বর্ণাঢ্য আয়োজনে লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় রাকিব হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের অদূরে তৈইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একটি কোম্পানির একজন এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন রাকিব। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com