পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নার্স নিহত হয়েছেন। শনিবার সকালে আড়াইহাজারে তাসফিয়া (৭) নামে এক শিশু ও বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিতা হালদার (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এদিন সকালে গাউছিয়া থেকে বিশনন্দী দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শিশু তাসফিয়া ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তারাও আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নার্স নিহত হয়েছেন। শনিবার সকালে আড়াইহাজারে তাসফিয়া (৭) নামে এক শিশু ও বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিতা হালদার (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এদিন সকালে গাউছিয়া থেকে বিশনন্দী দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা শিশু তাসফিয়া ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তারাও আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন রিতা হালদার। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com