বাসের ধাক্কায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে।

চামেলি খাতুনের মৃত্যুর পর শুক্রবার  সকাল ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে এলাকাবাসী বেতগাড়ি বাইপাস মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

দুর্ঘটনায় আহত চামেলির দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। আহত অপর শিশু কন্যা নেহাও চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম আহত হয়।

নিহতের মামা রেজাউল করিম জানান, বুধবার  বিকেলে বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। গুরুতর আহত গৃহবধূ চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  রাত ২টার দিকে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বগুড়া জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি বিষয়টি তারেক রহমানকে অবহিত করার আশ্বাস দেন।

পরে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। যথাযথ অবকাঠামোগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণের অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

» আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি

» ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদার পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করলেন তাসনীম জারা

» রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

» নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী

» শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

» বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

» ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন

» ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে।

চামেলি খাতুনের মৃত্যুর পর শুক্রবার  সকাল ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে এলাকাবাসী বেতগাড়ি বাইপাস মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

দুর্ঘটনায় আহত চামেলির দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। আহত অপর শিশু কন্যা নেহাও চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম আহত হয়।

নিহতের মামা রেজাউল করিম জানান, বুধবার  বিকেলে বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। গুরুতর আহত গৃহবধূ চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  রাত ২টার দিকে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বগুড়া জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি বিষয়টি তারেক রহমানকে অবহিত করার আশ্বাস দেন।

পরে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। যথাযথ অবকাঠামোগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণের অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com