দেশের হতদরিদ্র নারীদের নগদ টাকা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, দেশের হতদরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। চলতি রমজানেই ঈদের আগে কয়েকটি জেলা ও উপজেলায় এ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করা হবে।
পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এটি চালু করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেন, আপনারা জানেন আমাদের এই নির্বাচনে একটা কমিটমেন্ট ছিল ফ্যামিলি কার্ড এবং আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি এটা নিয়ে আজকের মিটিং ছিল।

আমরা চেষ্টা করছি আগামী ঈদের আগেই পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করার চেষ্টা করবো। কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যা কি হবে এ নিয়ে আমরা দুয়েক দিনের ভেতরে জানতে পারব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্রকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। পাইলটের সংখ্যাটা কত, পাইলট প্রকল্প কবে থেকে শুরু হবে সেই ফিগারটা কত হবে এবং এর আওতায় কোন কোন জেলা থাকবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এখনো কোনো জেলা নাই। তবে কিছুদিন আগেই বোধ হয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে। আগে একটা সার্ভে করা হয়েছে। ওই রিপোর্ট আমার কাছে নাই। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। মকি সুবিধা থাকবে? জানিয়ে তিনি বলেন, স্পেশালি নারীদের ক্যাশ টাকা দেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন গরিব যারা বিশেষ করে নারী যারা আছে এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে।
বিশেষ করে হতদরিদ্র নারীরা, আমাদের আগে একটা লিস্ট করা আছে। কয়েকটা জেলা মিলিয়ে কিছু উপজেলা মানুষের হাতে আমরা জাস্ট ঈদের আগে পাইলটিং করব। এটা ফাইনাল হয়ে গেছে, দ্রুতই আমরা শুরু করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে : ভূমিমন্ত্রী

» শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম

» সুশান্তের মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

» মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেফতার

» আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

» চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

» দুলাভাই বাহিনী প্রধান গ্রেপ্তার

» ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার ,আটক ১

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের হতদরিদ্র নারীদের নগদ টাকা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, দেশের হতদরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। চলতি রমজানেই ঈদের আগে কয়েকটি জেলা ও উপজেলায় এ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করা হবে।
পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এটি চালু করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেন, আপনারা জানেন আমাদের এই নির্বাচনে একটা কমিটমেন্ট ছিল ফ্যামিলি কার্ড এবং আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি এটা নিয়ে আজকের মিটিং ছিল।

আমরা চেষ্টা করছি আগামী ঈদের আগেই পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করার চেষ্টা করবো। কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যা কি হবে এ নিয়ে আমরা দুয়েক দিনের ভেতরে জানতে পারব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্রকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। পাইলটের সংখ্যাটা কত, পাইলট প্রকল্প কবে থেকে শুরু হবে সেই ফিগারটা কত হবে এবং এর আওতায় কোন কোন জেলা থাকবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এখনো কোনো জেলা নাই। তবে কিছুদিন আগেই বোধ হয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে। আগে একটা সার্ভে করা হয়েছে। ওই রিপোর্ট আমার কাছে নাই। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। মকি সুবিধা থাকবে? জানিয়ে তিনি বলেন, স্পেশালি নারীদের ক্যাশ টাকা দেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন গরিব যারা বিশেষ করে নারী যারা আছে এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে।
বিশেষ করে হতদরিদ্র নারীরা, আমাদের আগে একটা লিস্ট করা আছে। কয়েকটা জেলা মিলিয়ে কিছু উপজেলা মানুষের হাতে আমরা জাস্ট ঈদের আগে পাইলটিং করব। এটা ফাইনাল হয়ে গেছে, দ্রুতই আমরা শুরু করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com