কীভাবে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীরের পেশি গঠনে প্রোটিনের ভূমিকা অনেক। এছাড়াও রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে ইস্ট্রোজেন হরমোন, সুস্থ থাইরয়েডসহ শরীরের সামগ্রিক সুস্থতায় পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। প্রোটিন আমাদের শরীরের যাবতীয় গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মূলত প্রোটিন ছাড়া আমাদের শরীরের অনেক কাজই সংঘটিত হতে পারে না। তাই আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ প্রোটিন ছাড়া আমাদের জীবন চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা না হলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা।

তবে কীভাবে বুঝবেন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?

কয়েকটি শারীরিক উপসর্গই জানান দেবে যে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের অভাব আছে কি না। প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। তবে পর্যাপ্ত প্রোটিন না খেলে বারবার ক্ষুধা লাগা স্বাভাবিক। রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে প্রোটিনের ঘাটতি। এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত ডাল, মাছ, ডিম, বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার। শরীরের প্রোটিনের ঘাটতির আরও একটি লক্ষণ হলো চুল পড়া। এমনকি পর্যাপ্ত প্রোটিনের অভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে।

প্রোটিন ত্বকের যে কোনো ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। তবে অনেকদিন ধরে কোনো ক্ষত যদি না শুকায় সেক্ষেত্রে বুঝতে হবে শরীরের প্রোটিনের ঘাটতি রয়েছে।

সব সময় কি শরীরে ক্লান্ত লাগে?

এটিও হতে পারে প্রোটিনের অভাব। কারণ প্রোটিন শরীর চনমনে রাখতে সাহায্য করে। তাই প্রোটিনের ঘাটতি ক্লান্তি ভাব এনে দেয়। প্রোটিনের অভাব হলে যকৃতের ওপর চাপ পড়তে থাকে।

সূত্র : হেলথ জার্নাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

» মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেপ্তার

» মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

» শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে : ববি হাজ্জাজ

» নাসির-তামিমার খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বাদী পক্ষ

» পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

» এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

» সচিবালয়মুখী মিছিল আটকে দিল পুলিশ, স্মারকলিপি জমা দিতে মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

» বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কীভাবে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীরের পেশি গঠনে প্রোটিনের ভূমিকা অনেক। এছাড়াও রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে ইস্ট্রোজেন হরমোন, সুস্থ থাইরয়েডসহ শরীরের সামগ্রিক সুস্থতায় পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। প্রোটিন আমাদের শরীরের যাবতীয় গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মূলত প্রোটিন ছাড়া আমাদের শরীরের অনেক কাজই সংঘটিত হতে পারে না। তাই আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ প্রোটিন ছাড়া আমাদের জীবন চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা না হলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা।

তবে কীভাবে বুঝবেন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?

কয়েকটি শারীরিক উপসর্গই জানান দেবে যে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের অভাব আছে কি না। প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। তবে পর্যাপ্ত প্রোটিন না খেলে বারবার ক্ষুধা লাগা স্বাভাবিক। রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে প্রোটিনের ঘাটতি। এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত ডাল, মাছ, ডিম, বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার। শরীরের প্রোটিনের ঘাটতির আরও একটি লক্ষণ হলো চুল পড়া। এমনকি পর্যাপ্ত প্রোটিনের অভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে।

প্রোটিন ত্বকের যে কোনো ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। তবে অনেকদিন ধরে কোনো ক্ষত যদি না শুকায় সেক্ষেত্রে বুঝতে হবে শরীরের প্রোটিনের ঘাটতি রয়েছে।

সব সময় কি শরীরে ক্লান্ত লাগে?

এটিও হতে পারে প্রোটিনের অভাব। কারণ প্রোটিন শরীর চনমনে রাখতে সাহায্য করে। তাই প্রোটিনের ঘাটতি ক্লান্তি ভাব এনে দেয়। প্রোটিনের অভাব হলে যকৃতের ওপর চাপ পড়তে থাকে।

সূত্র : হেলথ জার্নাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com