বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাপায় জুনাইদ হাসান (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাজিব রিফাত নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হাসান চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে। সে আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিক্ষার্থীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জুনাইদ নিহত হয় এবং রাজিব রিফাত গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত রাজিবকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিটি স্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

» আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি

» ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদার পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করলেন তাসনীম জারা

» রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

» নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী

» শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

» বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

» ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন

» ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাপায় জুনাইদ হাসান (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাজিব রিফাত নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হাসান চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে। সে আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিক্ষার্থীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জুনাইদ নিহত হয় এবং রাজিব রিফাত গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত রাজিবকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিটি স্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com