নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্য নিরপেক্ষতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে পুলিশবাহিনী তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, রমজান মাসে বিশেষ করে ইফতারের আগে ট্রাফিক চাপ বেড়ে যায়। ওই সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি, যাতে মানুষ নির্বিঘ্নে বাসায় পৌঁছে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এ ছাড়া রমজান মাসে বিশেষ করে তারাবির সময় চুরি ও ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্য নিরপেক্ষতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে পুলিশবাহিনী তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, রমজান মাসে বিশেষ করে ইফতারের আগে ট্রাফিক চাপ বেড়ে যায়। ওই সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি, যাতে মানুষ নির্বিঘ্নে বাসায় পৌঁছে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এ ছাড়া রমজান মাসে বিশেষ করে তারাবির সময় চুরি ও ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com