নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার হতে পারে। এজন্য নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদফতর মিলনায়তনে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদফতরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদফতরে জমা দিয়েছেন। তাছাড়া, যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত প্রয়োজন সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদফতরকে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকারের মন্ত্রিসভা কত সংখ্যার হবে, সেটা সেই সরকারই নির্ধারণ করবে। নির্বাচিত হওয়ার পর তারা মন্ত্রিপরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেবে। সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদফতর গাড়ি প্রস্তুত করবে। তবে প্রাথমিকভাবে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা ৫০ জন ধরে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। ভিভিআইপি প্রটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখা হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, এজন্য গাড়ি বেশি রাখা হচ্ছে।

এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাধারণ ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ গাড়িই ব্যবহার করেন। আমরা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রেখেছি। তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে, সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ থেকে ১২ জন উপদেষ্টা গাড়ি জমা দিয়েছেন। বাকিরা সময়মতো জমা দেবেন। নতুন কোনো গাড়ি কেনা হয়নি। যেসব গাড়ি আছে, সেগুলো ১০ বছরের পুরনো।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য গানম্যান ও প্রটেকশন প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিদের শপথবাক্য পাঠানো ও অতিথিদের আসনবিন্যাসও চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

এদিকে, গাড়ি প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

» গোপালগঞ্জের মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিলো আ.লীগ

» দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

» ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল : মামুনুল হক

» লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?

» রাজধানীতে কাঁচাবাজারে আগুন

» ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

» হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

» ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

» ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে সোনার দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার হতে পারে। এজন্য নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদফতর মিলনায়তনে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদফতরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদফতরে জমা দিয়েছেন। তাছাড়া, যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত প্রয়োজন সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদফতরকে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকারের মন্ত্রিসভা কত সংখ্যার হবে, সেটা সেই সরকারই নির্ধারণ করবে। নির্বাচিত হওয়ার পর তারা মন্ত্রিপরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেবে। সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদফতর গাড়ি প্রস্তুত করবে। তবে প্রাথমিকভাবে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা ৫০ জন ধরে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। ভিভিআইপি প্রটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখা হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, এজন্য গাড়ি বেশি রাখা হচ্ছে।

এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাধারণ ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ গাড়িই ব্যবহার করেন। আমরা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রেখেছি। তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে, সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ থেকে ১২ জন উপদেষ্টা গাড়ি জমা দিয়েছেন। বাকিরা সময়মতো জমা দেবেন। নতুন কোনো গাড়ি কেনা হয়নি। যেসব গাড়ি আছে, সেগুলো ১০ বছরের পুরনো।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য গানম্যান ও প্রটেকশন প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিদের শপথবাক্য পাঠানো ও অতিথিদের আসনবিন্যাসও চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

এদিকে, গাড়ি প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com