রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (ICPV) ভোটদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ডাকবাক্সে জমা হয়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটেও ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোট প্রদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি এবং পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি ব্যালট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।

সব মিলিয়ে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০২৭ সাল পর্যন্ত ইয়েমেন যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি: রয়টার্স

» ফের মা হচ্ছেন কিয়ারা

» দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

» লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : ভারপ্রাপ্ত মহাসচিব

» পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

» গোপালগঞ্জের মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিলো আ.লীগ

» দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

» ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল : মামুনুল হক

» লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?

» রাজধানীতে কাঁচাবাজারে আগুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (ICPV) ভোটদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ডাকবাক্সে জমা হয়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটেও ব্যাপক সাড়া মিলেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোট প্রদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি এবং পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি ব্যালট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।

সব মিলিয়ে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com