ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে ইসিকে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসবের দিনে পরিণত হওয়া উচিত, যেদিন ভোটাররা গর্বভরে ভোটের লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করবে।’

তিনি আরও বলেন, এই স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে কোনো ধরনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। কেউ যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাকে মনে রাখতে হবে—এই জাতি প্রস্তুত। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।’

জামায়াত আমিরের এই বক্তব্যকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের নীতিমালা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে ইসিকে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসবের দিনে পরিণত হওয়া উচিত, যেদিন ভোটাররা গর্বভরে ভোটের লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করবে।’

তিনি আরও বলেন, এই স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে কোনো ধরনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। কেউ যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাকে মনে রাখতে হবে—এই জাতি প্রস্তুত। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।’

জামায়াত আমিরের এই বক্তব্যকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের নীতিমালা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com