মিরসরাইয়ে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের (ঢাকা-চট্টগ্রাম) ওপর চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ ভোর ৬টায় বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মশা মারার বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। বিপদ বুঝতে পেরে গাড়ির চালক ও সহকারী দ্রুত লাফ দিয়ে নিচে নামেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে প্রচুর পরিমাণে মশা মারার ব্যাট ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

» আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, সেটার ধারাবাহিকতাই বজায় রাখতে চায়: আসিফ নজরুল

» নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি ফেয়ার ও ক্রেডিবল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

» স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা

» নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

» আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

» প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, যেসব বিষয় জেনে রাখুন

» মালয়েশিয়ায় বিশ্ব ঘুড়ি উৎসব

» রমজান ও কবরের আজাব: সত্য ও প্রচলিত ধারণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিরসরাইয়ে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের (ঢাকা-চট্টগ্রাম) ওপর চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ ভোর ৬টায় বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মশা মারার বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। বিপদ বুঝতে পেরে গাড়ির চালক ও সহকারী দ্রুত লাফ দিয়ে নিচে নামেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে প্রচুর পরিমাণে মশা মারার ব্যাট ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com