আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রবিবার থেকে মাঠে নামছেন ১হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার এক ব্রিফিংয়ে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রবিবার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাতদিন থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

» ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

» দেশিয় অস্ত্রসহ আটক ১

» প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

» কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

» মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মামুনুল হক

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রবিবার থেকে মাঠে নামছেন ১হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার এক ব্রিফিংয়ে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রবিবার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাতদিন থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com