হাসনাত আব্দুল্লাহর আসনে গণঅধিকারকে সমর্থন দিল বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় প্রার্থীশূন্য হওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এই জোটগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেবিদ্বারে বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বিত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোন প্রার্থী থাকছে না, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী।

তিনি আরও বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। এইদিকে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় এক নেতা বলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপি ট্টাক মার্কাকে সমর্থন দেবে। ট্রাক মার্কার হয়ে কাজ করতে স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ ১ ফেব্রুয়ারি (রবিবার) আদেশের জন্য দিন রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তথ্যপ্রযুক্তিতে অবদান: ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

» বড় পরিসরে নতুন স্থানে ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার উদ্বোধন

» ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

» আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, সেটার ধারাবাহিকতাই বজায় রাখতে চায়: আসিফ নজরুল

» নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি ফেয়ার ও ক্রেডিবল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

» স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা

» নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

» আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

» প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, যেসব বিষয় জেনে রাখুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসনাত আব্দুল্লাহর আসনে গণঅধিকারকে সমর্থন দিল বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় প্রার্থীশূন্য হওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এই জোটগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেবিদ্বারে বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বিত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোন প্রার্থী থাকছে না, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী।

তিনি আরও বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। এইদিকে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় এক নেতা বলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপি ট্টাক মার্কাকে সমর্থন দেবে। ট্রাক মার্কার হয়ে কাজ করতে স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ ১ ফেব্রুয়ারি (রবিবার) আদেশের জন্য দিন রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com