ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনছেন এবং বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণঅভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতা উৎস। আমরা দেখেছি ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন কিন্তু প্রকৃতপক্ষকে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া।

তিনি আরও বলেন, একটা লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাআল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শীষের জয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগ নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

» শিশু খাদ্যের ওপর ভ্যাট রাখবে না জামায়াত

» সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা

» জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা

» ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

» হাঁস চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজন আটক

» বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ জন আটক

» আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

» সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

» ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি : মাহদী আমিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনছেন এবং বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণঅভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতা উৎস। আমরা দেখেছি ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন কিন্তু প্রকৃতপক্ষকে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া।

তিনি আরও বলেন, একটা লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাআল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শীষের জয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগ নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com