যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেয়া হবে- জামালপুরে জামায়াতের আমীর

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।
 রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন। এটি আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট। “হ্যাঁ” মানে আজাদি, আর “না” মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা বিজয় চাই ১৮ কোটি মানুষের। আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে। প্রতি বছর তার এবং তাদের পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। পরে জামালপুরের ৫টি আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা তুলে দেন জামায়াতের আমীর।
জনসভায় জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা  খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেয়া হবে- জামালপুরে জামায়াতের আমীর

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।
 রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আগামী ১২ তারিখ দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন। এটি আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুইটা ভোট হবে, প্রথম ভোট সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট। “হ্যাঁ” মানে আজাদি, আর “না” মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা বিজয় চাই ১৮ কোটি মানুষের। আমাদের অঙ্গীকার যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ এবং মেডিকেল কলেজ স্থাপনসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে। প্রতি বছর তার এবং তাদের পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। পরে জামালপুরের ৫টি আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা তুলে দেন জামায়াতের আমীর।
জনসভায় জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা  খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com