খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন।

ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রবিবার মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় প্রধান বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া নিজে এবং পরিবারের সুখ শান্তি চাইলে বিলাসী জীবনযাপন করতে পারতেন, শেখ হাসিনার মত পালিয়ে গিয়ে বিদেশে রাজকীয় জীবনযাপন করতে পারতেন। তিনি সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন কোন প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করে নাই। মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে রেখে বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী ছিলেন তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করবেন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, তিনি আজীবন অপসহীনভাবে গণতন্ত্র রক্ষার  লড়াই সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন তবুও আপোস করেননি।

মোহাম্মদ আলীর সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তিপার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম প্রমুখ।

মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব: জামায়াতে আমির

» খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছেন তারেক রহমান

» প্রিন্স লুকে শাকিব খান, পর্দায় নতুন রূপ

» ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার , তিনজন গ্রেপ্তার

» অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

» ভোটের দিন সুইডেনের ভিসা সেবা বন্ধ

» জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

» পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি

» সিয়াম-সুস্মিতা প্রেমে ডুবেছেন!

» হাসিনা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির ২ মামলার রায় আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন।

ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রবিবার মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় প্রধান বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া নিজে এবং পরিবারের সুখ শান্তি চাইলে বিলাসী জীবনযাপন করতে পারতেন, শেখ হাসিনার মত পালিয়ে গিয়ে বিদেশে রাজকীয় জীবনযাপন করতে পারতেন। তিনি সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন কোন প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করে নাই। মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে রেখে বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী ছিলেন তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করবেন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, তিনি আজীবন অপসহীনভাবে গণতন্ত্র রক্ষার  লড়াই সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন তবুও আপোস করেননি।

মোহাম্মদ আলীর সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তিপার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম প্রমুখ।

মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com