বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনো দিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে না পারে। কোনোভাবেই গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করা যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবার আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর পৌরসভার বিমানবন্দরপাড়া, জালিয়াপাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর, হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগকালে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনো দিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে না পারে। কোনোভাবেই গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করা যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবার আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর পৌরসভার বিমানবন্দরপাড়া, জালিয়াপাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর, হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগকালে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com