আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ নোটিশ জারি করে।

নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের
অভিযোগ আনা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরের অনুসারী কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন সমর্থক আহত হন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে, যা আচরণ বিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থী।

শোকজ নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত ২৭ জানুয়ারি রাতে নিজেদের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায়ও উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই প্রার্থী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

» ভোট ও গণভোটে টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

» নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্য রাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

» আমাদের লক্ষ্য ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে বের করা : প্রধান উপদেষ্টা

» ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা

» নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

» মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

» ব্যবসায়ীকে গুলি করে হত্যা

» বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

» মুক্তি পেলেন ভেনেজুয়েলার তিন প্রভাবশালী বিরোধী নেতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ নোটিশ জারি করে।

নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের
অভিযোগ আনা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরের অনুসারী কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন সমর্থক আহত হন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে, যা আচরণ বিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থী।

শোকজ নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত ২৭ জানুয়ারি রাতে নিজেদের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায়ও উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই প্রার্থী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com