শহীদ আবরারের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতা আবিদুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবরস্থানে পৌঁছান তিনি।

কবর জিয়ারত শেষে তিনি অভিযোগ করে বলেন, ‘আবরার ফাহাদকে নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। বিগত দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত অন্যায় হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক করেছে শিবির। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে।’

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবরার, ইলিয়াস ও ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শহীদ আবরারের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতা আবিদুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবরস্থানে পৌঁছান তিনি।

কবর জিয়ারত শেষে তিনি অভিযোগ করে বলেন, ‘আবরার ফাহাদকে নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। বিগত দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত অন্যায় হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক করেছে শিবির। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে।’

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবরার, ইলিয়াস ও ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com