প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

গতকাল  রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইভো ফ্রেইজেনের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখান থেকেই আসতে হবে। শরণার্থী শিবিরে প্রযুক্তির সুযোগসহ এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে— এটি কারও জন্যই ভালো সংবাদ নয়। আমাদের কাজ হলো শান্তি ও মর্যাদার সঙ্গে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করা।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শরণার্থী শিবিরগুলোতে দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থান কোনো সমাধান নয় এবং এতে করে ক্রমেই উত্তেজনা বেড়ে চলছে। প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সহায়তা তহবিল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ভাসানচরের পরিস্থিতি ও দেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

গতকাল  রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইভো ফ্রেইজেনের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখান থেকেই আসতে হবে। শরণার্থী শিবিরে প্রযুক্তির সুযোগসহ এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে— এটি কারও জন্যই ভালো সংবাদ নয়। আমাদের কাজ হলো শান্তি ও মর্যাদার সঙ্গে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করা।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শরণার্থী শিবিরগুলোতে দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থান কোনো সমাধান নয় এবং এতে করে ক্রমেই উত্তেজনা বেড়ে চলছে। প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সহায়তা তহবিল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ভাসানচরের পরিস্থিতি ও দেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com