চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠলো যারা

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :শেষ বাঁশির আগ পর্যন্ত থামেনি হিসাব-নিকাশ। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের বিস্ফোরণ, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা।শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দলের—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে। জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান।

অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের একেবারে কিনারায় দাঁড়িয়েও অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। জোসে মরিনিয়োর দলও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠলো যারা

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :শেষ বাঁশির আগ পর্যন্ত থামেনি হিসাব-নিকাশ। একসঙ্গে চলা ম্যাচগুলোর প্রতিটি গোল যেন নতুন করে লিখেছে পয়েন্ট টেবিলের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে কোথাও আনন্দের বিস্ফোরণ, কোথাও নেমে এসেছে হতাশার ছায়া। নাটকীয় এই রাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো, আবার কিছু ইউরোপীয় পরাশক্তির জন্য শুরু হচ্ছে আরও কঠিন পথচলা।শেষ রাউন্ড শুরুর আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল মাত্র দুটি দলের—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বুধবারের ম্যাচডে শেষে সেই তালিকা পূর্ণ হয়েছে। লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে সেরা আটে। ফলে এই আট দলই খেলবে সরাসরি শেষ ষোলোতে। জয়ের ধারায় ছিল বায়ার্ন মিউনিখও। পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ ব্যবধানে জিতে জার্মান জায়ান্টরা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান।

অন্যদিকে নাটকীয় পতনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থান থেকে শেষ রাউন্ডে নামা ১৫ বারের ইউরোপসেরা বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নেমে গেছে নবম স্থানে। ফলে রেকর্ড চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে।

বিদায়ের একেবারে কিনারায় দাঁড়িয়েও অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা প্লে-অফ নিশ্চিত করে। জোসে মরিনিয়োর দলও শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

৩৬ দলের এই আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল পূরণ করবে শেষ ষোলোর বাকি আটটি জায়গা। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি। শেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা অবস্থান করছে ১১ নম্বরে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস ও আটালান্টার মতো দলগুলোকেও যেতে হচ্ছে প্লে-অফের কঠিন পথ বেয়ে।

আগেই বিদায় নিশ্চিত হওয়া কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ-জিলোয়া, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয় উঠেছে:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে খেলবে:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট ও বেনফিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com