এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার।

ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন, ৬ হাজার ২৮৪ কারাবন্দি। চূড়ান্ত হয়েছে ৫ হাজার ৯৬০ জনের। এদের মধ্যে রয়েছেন ২২ রাজনীতিবিদ, ১৭ আমলা ও পুলিশ সদস্য। আইজি প্রিজন্স জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এ কার্যক্রম পরিদর্শনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ট্রেনিং ব্যালট পেপার ও খাম চেয়েছে। আশা করছি, আজকের মধ্যেই সেগুলো পেয়ে যাবো। এরপর সেগুলো বন্দিদের হাতে-কলমে দেখানো হবে। আসল ভোটের আগে বন্দিদের ভোটের সব বিষয় শেখানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার।

ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন, ৬ হাজার ২৮৪ কারাবন্দি। চূড়ান্ত হয়েছে ৫ হাজার ৯৬০ জনের। এদের মধ্যে রয়েছেন ২২ রাজনীতিবিদ, ১৭ আমলা ও পুলিশ সদস্য। আইজি প্রিজন্স জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এ কার্যক্রম পরিদর্শনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ট্রেনিং ব্যালট পেপার ও খাম চেয়েছে। আশা করছি, আজকের মধ্যেই সেগুলো পেয়ে যাবো। এরপর সেগুলো বন্দিদের হাতে-কলমে দেখানো হবে। আসল ভোটের আগে বন্দিদের ভোটের সব বিষয় শেখানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com