‘তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মাঝে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখতে পাচ্ছে-যে নেতা জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।

তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।”

পথসভার শেষদিকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মাঝে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখতে পাচ্ছে-যে নেতা জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।

তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।”

পথসভার শেষদিকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com