গাঁজাসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার  সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তি পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

পরবর্তীতে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» ৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

» নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান

» ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

» মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

» শিবপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে, বইবে উন্নয়নের জোয়ার :  মনজুর এলাহী

» বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লালু

» দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা

» জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো- নির্বাচনী জনসভায়-ড. সামিউল হক ফারুকী

» নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার  সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মো. কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তি পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

পরবর্তীতে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com