১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে: আল্লামা মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘এ দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, অতীতের সব দুর্নীতি দমন করে ইনসাফের বাংলাদেশ তৈরি করা।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জিকে স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বারবার এ দেশের মানুষ হতাশ হয়েছে। মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। বাংলাদেশের নাগরিকের অধিকার হরণ করা হয়েছে। এ দেশের মেহনতি মানুষের, কৃষক-মজুরের, প্রবাসীদের রক্ত পানি করা সম্পদ লুটেরারা বিদেশে পাচার করেছে।’

তিনি বলেন, ‘দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টিসহ ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং মানুষের জন্য সময়োচিত সিদ্ধান্ত।’

সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে: আল্লামা মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘এ দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, অতীতের সব দুর্নীতি দমন করে ইনসাফের বাংলাদেশ তৈরি করা।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জিকে স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বারবার এ দেশের মানুষ হতাশ হয়েছে। মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। বাংলাদেশের নাগরিকের অধিকার হরণ করা হয়েছে। এ দেশের মেহনতি মানুষের, কৃষক-মজুরের, প্রবাসীদের রক্ত পানি করা সম্পদ লুটেরারা বিদেশে পাচার করেছে।’

তিনি বলেন, ‘দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টিসহ ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং মানুষের জন্য সময়োচিত সিদ্ধান্ত।’

সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com