সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম এক লাইনে ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটের ১ নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ২ নম্বর লাইন এখনও বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ১ নম্বর লাইনটি ক্লিয়ার হয় বলে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।

এর আগে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল–২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর এগোনোর পর দুর্ঘটনাটি ঘটে। বগি লাইনচ্যুত হওয়ার ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ট্রেনটি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তবে সর্বশেষ তথ্য জানার জন্য ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফের মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম এক লাইনে ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটের ১ নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ২ নম্বর লাইন এখনও বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ১ নম্বর লাইনটি ক্লিয়ার হয় বলে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।

এর আগে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল–২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর এগোনোর পর দুর্ঘটনাটি ঘটে। বগি লাইনচ্যুত হওয়ার ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ট্রেনটি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তবে সর্বশেষ তথ্য জানার জন্য ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফের মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com