নির্বাচনী তহবিল গঠনে সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে জনগণের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল হোক আমাদের সম্মিলিত সামর্থ্যের যোগফল। মাথাল মার্কার ১৭ জন প্রার্থীর নির্বাচনী খরচ বহনের জন্য জনগণই আমাদের ভরসা। আপনাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে এগিয়ে আসুন।

ঘোষণায় তিনি জানান, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে দলটি জনগণের স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভর করতে চায়। দলীয় রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে অনুদান পাঠানোর জন্য বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিদেশ থেকে অর্থ পাঠানোর বিকল্প ব্যবস্থার তথ্যও প্রকাশ করা হয়। এতে বিকাশ (সেন্ড মানি), ডাচ-বাংলা ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বর এবং বিদেশ থেকে ভেনমোর মাধ্যমে অর্থ পাঠানোর সুযোগের কথা উল্লেখ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনী তহবিল গঠনে সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে জনগণের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল হোক আমাদের সম্মিলিত সামর্থ্যের যোগফল। মাথাল মার্কার ১৭ জন প্রার্থীর নির্বাচনী খরচ বহনের জন্য জনগণই আমাদের ভরসা। আপনাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে এগিয়ে আসুন।

ঘোষণায় তিনি জানান, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে দলটি জনগণের স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভর করতে চায়। দলীয় রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে অনুদান পাঠানোর জন্য বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিদেশ থেকে অর্থ পাঠানোর বিকল্প ব্যবস্থার তথ্যও প্রকাশ করা হয়। এতে বিকাশ (সেন্ড মানি), ডাচ-বাংলা ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বর এবং বিদেশ থেকে ভেনমোর মাধ্যমে অর্থ পাঠানোর সুযোগের কথা উল্লেখ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com