চালককে গলা কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পান।

নিহত মো. বাবুল (৩৫) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের কাছাকাছি একটি মুঠোফোন পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই জানান, সোমবার সন্ধ্যায় বাবুল বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে শেষ কথা হয়। কিছুক্ষণ পরই তিনি বড় ভাইয়ের মৃত্যুর খবর পান।

রামু থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চালককে গলা কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পান।

নিহত মো. বাবুল (৩৫) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের কাছাকাছি একটি মুঠোফোন পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই জানান, সোমবার সন্ধ্যায় বাবুল বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে শেষ কথা হয়। কিছুক্ষণ পরই তিনি বড় ভাইয়ের মৃত্যুর খবর পান।

রামু থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com