বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগরপথে পাচার করে আনা প্রায় ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধীন কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

আটকরা হলেন, চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান জানান, সাগরপথে মাছ ধরার ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি চক্রটি বড় একটি মাদক চালান পাচার করে এনে মজুদ করেছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে, প্যারাবনের ভেতরে বালির নিচে চাপা দেওয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

র‍্যাব জানায়, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

» শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার

» গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন

» ইয়াবার চালানসহ কারবারি আটক

» যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি

» আরসার কমান্ডারসহ ২জন গ্রেফতার

» গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগরপথে পাচার করে আনা প্রায় ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধীন কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

আটকরা হলেন, চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান জানান, সাগরপথে মাছ ধরার ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি চক্রটি বড় একটি মাদক চালান পাচার করে এনে মজুদ করেছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে, প্যারাবনের ভেতরে বালির নিচে চাপা দেওয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

র‍্যাব জানায়, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com