বাগেরহাটে প্রথমবার আমীরে জামায়াতের আগমন ঘিরে উৎসবের আমেজ, ঐতিহাসিক জনসভার প্রত্যাশা    

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।

তিনি বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেজ তৈরি, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিং সকল কাজ শেষের পথে। আমরা ধারণা করছি এটা ঐতিহাসিক একটি সমাবেশ হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশাকরেন এই নেতা।

বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই প্রথম বাগেরহাটে আমীরে জামায়াতের আগমন ও জনসভা হচ্ছে। জেলার সর্বত্রই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই সমাবেশ যাতে সফলভাবে সম্পন্ন হয়, তাতে আমরা সবধরণের চেষ্টা করছি। নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।

বাগেরহাটের জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। সমাবেশে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান এই কর্মকর্তা।ছবি সংযুক্ত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগেরহাটে প্রথমবার আমীরে জামায়াতের আগমন ঘিরে উৎসবের আমেজ, ঐতিহাসিক জনসভার প্রত্যাশা    

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।

তিনি বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেজ তৈরি, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিং সকল কাজ শেষের পথে। আমরা ধারণা করছি এটা ঐতিহাসিক একটি সমাবেশ হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশাকরেন এই নেতা।

বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই প্রথম বাগেরহাটে আমীরে জামায়াতের আগমন ও জনসভা হচ্ছে। জেলার সর্বত্রই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই সমাবেশ যাতে সফলভাবে সম্পন্ন হয়, তাতে আমরা সবধরণের চেষ্টা করছি। নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।

বাগেরহাটের জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। সমাবেশে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান এই কর্মকর্তা।ছবি সংযুক্ত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com