ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ইতালির ভিসা প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ভিসা আবেদন গ্রহণ ছয় দিন স্থগিত থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ইতালির দূতাবাস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও  ১৮ ফেব্রুয়ারি ইতালির ভিসা অফিসগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না।

এ সময়ে কোনো ভিসা আবেদন বা প্রত্যাহারের অনুরোধ গ্রহণ না করতে ভিএফএস গ্লোবালকে নির্দেশনা দিয়েছে দূতাবাস। তবে, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ ও ভিসা জমা দেওয়ার সময়সূচি নিয়ে যথাযথভাবে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

» ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

» ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

» ‘ঐক্য’ শর্ত একটাই-গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন: সাবেক শিবির সভাপতি

» ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে যেসব ফেসবুক প্রোফাইল

» ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির পর যুবক পুলিশে

» গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

» ২০২৭ সাল পর্যন্ত ইয়েমেন যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি: রয়টার্স

» ফের মা হচ্ছেন কিয়ারা

» দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ইতালির ভিসা প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ভিসা আবেদন গ্রহণ ছয় দিন স্থগিত থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ইতালির দূতাবাস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও  ১৮ ফেব্রুয়ারি ইতালির ভিসা অফিসগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না।

এ সময়ে কোনো ভিসা আবেদন বা প্রত্যাহারের অনুরোধ গ্রহণ না করতে ভিএফএস গ্লোবালকে নির্দেশনা দিয়েছে দূতাবাস। তবে, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ ও ভিসা জমা দেওয়ার সময়সূচি নিয়ে যথাযথভাবে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com